শান্তিনগর ফ্লাইওভারের নিচে পড়েছিল বৃদ্ধের মরদেহ

রাজধানীর পল্টন থানাধীন শান্তিনগর ফ্লাইওভারের নিচ থেকে হামিদ (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান,আজ দুপুরের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা কেবল তার নাম জানতে পেরেছি। তাই প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।