পবিত্র মাহে রমজানের যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্নাতকদের নিয়ে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে এক অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোসাইটির সভাপতি পরিবেশবিদ এ.কে.এম. হুমায়ুন কবীর দেওয়ানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন নির্বাহী পরিচালক পরিবেশবিদ আবু জোবায়ের। সভায় বিগত বছরের সকল কার্যক্রম এবং আগামী বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন পরিবেশবিদ শেখ আবু জাহিদ, পরিচালক-প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনা।
বার্ষিক সাধারণ সভা শেষে পরিবেশবিদ সোসাইটির ব্যবস্থাপনায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক-বাংলাদেশের জিআইএস ও রিমোট সেন্সিংয়ের প্রজেক্ট লিড এহসানুল হক, অনুসন্ধানী ক্রিডসের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন, পিডিসিএর স্বত্বাধিকারী জিয়াউল হক, ইকোটপিয়া কন্সালটেন্সি ও সলিউশনের সিইও ও প্রধান গবেষক সৈয়দ জেরিফ উদ্দিন আহমেদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির পরিচালক (শিক্ষা ও পেশাগত উন্নয়ন) পরিবেশবিদ এফ. এম. আশরাফুল আলম, পরিচালক (প্রচার ও যোগাযোগ) পরিবেশবিদ মো. আব্দুল কাদের তালুকদার, পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) পরিবেশবিদ রাশেদুল আলম সরকার, পরিচালক (পরিবেশ সচেতনতা বিষয়ক) পরিবেশবিদ মো. রায়হান পলাশ, পরিচালক (পরিবেশ আইন ও নীতি) পরিবেশবিদ মো. তোফায়েল হোসেন, কার্যনির্বাহী সদস্য পরিবেশবিদ মো. আতিকুর রহমান মল্লিক, পরিবেশবিদ রাশেদুর রহমান, পরিবেশবিদ তানজিমা হক তৃষা, পরিবেশবিদ সুজিত কুমার রায় এবং পরিবেশবিদ মো. মুস্তাফিজুর রহমান রাব্বি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্নাতক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।