শরীয়তপুরের ডামুড্যাতে একটি সড়কের পাশে ১০টি হাতব্যাগে ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। ব্যাগের মধ্যে সাদা, কালো ও লাল রঙের ককটেল সদৃশ বস্তু পড়ে রয়েছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় রাস্তার পাশে আজ সোমবার সকালে ব্যাগগুলোর খবর পাওয়া যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সেনাবাহিনী। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনপুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে উত্তর আকালবরিশ এলাকায় রাস্তার ধারে ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সদৃশ্য বস্তু দেখতে পান তারা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগগুলো উদ্ধার কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনএদিকে এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও সেনাবাহীনি। ককটেল শনাক্তে ও উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছে বোমা নিষ্ক্রিয়কারী দল। বর্তমানে ঘটনাস্থলটিতে সেনাবাহিনী ও পুলিশ রয়েছে।
রাস্তার পাশে পড়ে আছে ব্যাগগুলো। ভেতরে দেখা যায় বোমা সদৃশ বস্তু। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনএ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক গণমাধ্যমকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে এখন পর্যন্ত ঘটনাস্থলেই আছি, এখানে ছড়িয়ে ছিটিয়ে রহস্যময় প্রায় ১০টি ব্যাগ পড়ে আছে। তদন্ত না করে এই মুহূর্তে কিছু বলতে পারছি না।’