ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ বাস যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাশাগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বাশাগাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা যান।
নজরুল ইসলাম আরও জানান, আহত ১০ ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন দায়িত্বরত চিকিৎসক। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।