চার দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ শিক্ষার্থী রাকিবের

চারদিন ধরে নিখোঁজ কেরানীগঞ্জের বাঘাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব (১৭)। নিখোঁজের ঘটনায় এরই মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছে রাকিবের বাবাব দুলাল মিয়া। 

জিডি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল অনুমানিক সাড়ে ৫টা মোবাইল ফোনে পরিবারের সঙ্গে শেষ কথা হয় রাকিবের। এরপর থেকেই সে এখনও নিখোঁজ। 

দুলাল মিয়া বলেন, গত ৩ ফেব্রুয়ারি বিকেলে রাকিবের সঙ্গে তার মায়ের সঙ্গে মুঠোফোনে শেষ কথা হয়। এরপর রাকিব বাড়িতে ফেরেনি। কেরানীগঞ্জ মডেল থানার মদীনা নগর এলাকা থেকে আব্দুল্লাহপুরের নিজ বাড়ি এলাকায় যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে চেষ্টা চালিয়ে তার খোঁজ করা হচ্ছে। একটি কলের সূত্র ধরে পুলিশ কাজ করছে।