দেশীয় সংস্কৃতির অবাধ চর্চা, বিকাশ ও প্রসারে কার্যকর ভূমিকা রাখতে চালু করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক অনুষ্ঠানে এই সেলের আত্মপ্রকাশ হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের আত্মপ্রকাশ উৎসবে লক্ষ্য ও উদ্দেশ্য এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন সেলের সম্পাদক সালাউদ্দিন জামিল সৌরভ।
অনুষ্ঠানে সালাউদ্দিন জামিল সৌরভ বলেন, ‘সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সকল বৈষম্যের বিরুদ্ধে শৈল্পিক লড়াই চালিয়ে যাওয়া হবে। বাংলাদেশের বহুমাত্রিক এবং বৈচিত্র্যময় সংস্কৃতিকে হাতিয়ার করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠন এবং আগামীতে যাতে এদেশে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট এর জন্ম না হয় তা নিশ্চিত করতে এই সেল কাজ করবে।’
যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উদযাপন, বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম উপাদান লাঠিখেলা আয়োজনসহ বেশ কর্মপরিকল্পনাও তুলে ধরা হয় অনুষ্ঠানে।