গতকাল শুক্রবার বিকেলে ভূঞাপুর তৌহিদী জনতা ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর থানা সংলগ্ন কলেজ রোডে মামা গিফট কর্নারে ভাঙচুর করে। এ সময় তারা দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা ফুল ফেলে দেয়। এদিকে আজ শনিবার ভূঞাপুরে উদীচীর বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে ।
ফুল ব্যবসায়ীরা জানান, দোকানে তারা ফুল বিক্রি করি দীর্ঘদিন ধরে। শুক্রবার বিকেলে কিছু লোকজন এসেই হামলা চালিয়ে দোকানে ভাঙচুর করে রাস্তায় ফেলে দেয় ফুল। ভালোবাসা দিবসে কেন ফুল বিক্রি করছেছে সেটাই তাদের অপরাধ। এ ছাড়া পাশের আরও একটি দোকান ভাঙচুর করে। আগের দিন তাদের ফুল বিক্রি করতে নিষেধ করা হয়েছিল বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ‘ঘটনা শোনার পরেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। দ্রুতই আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’