নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইব্রাহিম ওই গ্রামের মহব্বত আলীর ছেলে।
আজ শনিবার সকালে জয়রামপুর গ্রামে নিজ বাড়ির পাশের লিচু বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বাবা মহব্বত আলী জানান, শুক্রবার বিকেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বাড়ির আজ সকালে বাড়ির পাশে লিচু বাগান তাঁর ছেলের মরদেহ পাওয়া যায়। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
বিষয়টি সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।