টিপু মুনশি ও এনামুর রহমানের সম্পদ ক্রোকের নির্দেশ

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান এবং এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ ও সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার আলাদা আদেশে এই নির্দেশনা দেয় ঢাকার মহানগর দায়রা জজ আদালত। 

আদেশে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি অবরুদ্ধকরণের আদেশ দিয়েছেন আদালত। 

এছাড়াও ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জয়নুল হক সিকদারের ১০০ একর জমি ক্রোকের আদেশ দেওয়া হয়। 

এদিকে, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক ও তার স্ত্রী নুসরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।