মশা নিধনে সিটি করপোরেশনের পাশাপাশি এলাকাবাসীকেও সচেতন থাকার আহ্বান

মশা নিধনে সিটি করপোরেশনের পাশাপাশি এলাকাবাসীকেও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনর প্রশাসক মো. শাহজাহান মিয়া।

আজ শনিবার সকালে রাজধানীর খিলগাঁও আমতলা এলাকায় অন্তত দুই শতাধিক পরিছন্নতাকর্মী নিয়ে মশক নিধন অভিযানের সময় এ আহ্বান জানান তিনি। 

শাহজাহান মিয়া বলেন, ‘মশক নিধনে শুধু সিটি করপোরেশন নয়, এলাকাবাসীকেও সচেতন থাকতে হবে।’ তিনি বলেন, কারও একার প্রচেষ্টায় মশা সম্পূর্ণ নির্মূল সম্ভব নয়, এজন্য এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে।

আসন্ন বর্ষায় মশার উপদ্রপ কমাতে এলাকাবাসীকে নিজ নিজ বাড়ি আঙিনা পরিষ্কার রাখার আহবান জানান তিনি। বলেন, বিচ্ছিন্নভাবে নয়, নিয়মিত অভিযানের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চলমান থাকবে।