কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। সিংগাইর ও হরিরামপুর থানায় দায়ের হওয়া দুটি মামলায় নিয়মিত হাজিরা দিতে আজ মঙ্গলবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়।
এদিন আদালত প্রাঙ্গণে ছিলো কঠোর নিরাপত্তাব্যবস্থা, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। প্রথম দিনের হাজিরার সময় ডিম ও জুতা নিক্ষেপের ঘটনার পর থেকেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
রিমান্ড শেষে আজ বেলা সাড়ে ১১টার দিকে মমতাজ বেগমকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানিয়েছেন, নিয়মিত হাজিরা হিসেবে মমতাজ বেগমকে আদালতে আনা হয়েছে। হাজিরা শেষে তাঁকে ছয় দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।