সেনা অভিযান: কিশোর গ্যাং গডফাদার এক্সেল বাবু গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় থেকে কিশোর গ্যাংয়ের গডফাদার হিসেবে পরিচিত এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার বিকেলে আদাবরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকায় গোপন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

অভিযোগ আছে, এক্সেল বাবুর ছত্রছায়ায় মোহাম্মদপুরে বিভিন্ন সন্ত্রাসী গ্যাং পরিচালিত হয়ে আসছিল। গত কয়েক মাসে চার থেকে পাঁচ বার সেনাবাহিনী তাকে গ্রেপ্তারে অভিযান চালায়, কিন্তু সেনাদল পৌঁছার আগেই তিনি বিভিন্নভাবে পালিয়ে যেতে সক্ষম হন। 

তবে মঙ্গলবার তথ্যপ্রযুক্তির সহায়তায় এই এক্সেল বাবুর সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে সেনাবাহিনীর একটি দল। পরে তাকে গ্রেপ্তার করা হয়। 

এক্সেল বাবুর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ৪টি হত্যা মামলাসহ সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজির ১২ থেকে ১৩ টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।