টাঙ্গাইলে বাসাইলে মহাসড়কে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার করাতি বাইপাস এলাকায় আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমজাদ (৪০), তাঁর দুই ছেলে রাতুল (১৪) ও অতুল। নিহতরা মাইক্রোবাসে করে ঢাকা থেকে শেরপুর যাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। ওসি জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় মাইক্রোবাস। এতে ঘটনাস্থলেই বাবা ও তাঁর দুই ছেলে মারা যান। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে। ঘটনার পর ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।