ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের এফডিআরের ৪০ কোটি টাকা জব্দ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর-ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক-ডিজি হামিদুল হকের পূবালী ব্যাংকে চারটি এফডিআরে ৪০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। 

দুর্নীতি দমন কমিশন- দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব।

দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, পূবালী ব্যাংকের চারটি অ্যাকাউন্টে ১০ কোটি টাকা করে ৪০ কোটি টাকার এফডিআর রয়েছে। 

দুদক জানায়, হামিদুল হক ও তাঁর স্বার্থ সংশ্লিষ্টরা এ টাকা উত্তোলন এবং স্থানান্তরের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। তাঁর বিরুদ্ধে সুষ্ঠু অনুসন্ধান করতে ৪০ কোটি টাকার এফডিআর অবরুদ্ধ করা প্রয়োজন। 

পাচঁ আগস্ট গণঅভ্যুাত্থানের সময় ডিজিএফআই এর ডিজি ছিলেন হামিদুল হক। ১২ সেপ্টেম্বর তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।  এর আগে গত ২১ এপ্রিল হামিদুল হক ও তাঁর স্ত্রী নূছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।