মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম জিলু মিয়া। তিনি গজারিয়ার ওহিদ মিয়ার ছেলে এবং ছুটিতে বাড়ি ফিরছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে থানার ডিউটি অফিসার শফিউল ইসলাম জানান, জিলু মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যবর্তী ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।