পুরান ঢাকায় মিলল জবি ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ

রাজধানীর পুরান ঢাকার একটি ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের এক নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়।

নিহত জুবায়েদ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। এ ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি।

জুবায়েদের সহপাঠীরা জানিয়েছেন, তিনি ওই এলাকায় টিউশনি করতেন।

জুবায়েদের মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে এসেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। ছবি: ইনডিপেনডেন্টপ্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুবায়েদের গলায় ছুরিকাঘাতের চিহ্ন আছে। খবর পেয়ে ছাত্রদলের নেতা–কর্মী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভ করছেন। শিক্ষার্থীদের দাবি, জুবায়েদকে হত্যা করা হয়েছে।

ঘটনাস্থলে আছেন পুলিশ, পিবিআইসহ বিভিন্ন সংস্থার সদস্যরাও উপস্থিত আছেন।