মুন্সিগঞ্জের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় দুই বছর মেয়াদি ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
এতে সর্বসম্মতি ক্রমে বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি সোনিয়া হাবিব লাবনী সভাপতি পদে ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মাহবুব আলম লিটন (বৈশাখী টিভি), সহ-সভাপতি মুহাম্মদ সাইফুর রহমান (একুশে টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক জিতু রায় (ইন্ডিপেনডেন্ট টিভি), কোষাধ্যক্ষ শুভ ঘোষ (চ্যানেল টুয়েন্টিফোর), সাংস্কৃতিক সম্পাদক এম তারিকুল ইসলাম মাহবুব(এসএ টিভি), দপ্তর সম্পাদক রুবেল মাদবর( বাংলা টিভি), তথ্য ও প্রচার সম্পাদক হামিদুল ইসলাম লিংকন (আরটিভি), ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম নয়ন (বিজয় টিভি)।
কার্যকরী সদস্যরা হলেন- মাছরাঙা টিভির বাছিরউদ্দিন জুয়েল, এটিএন বাংলার ফরিদুল হাসান ফরিদ, একাত্তর টিভির জসিমউদদীন দেওয়ান, এশিয়ান টিভির নজরুল ইসলাম বাবুল, মোহনা টিভির সুজন পাইক, দীপ্ত টিভির কায়সার সামির ও চ্যানেল এস এর সাইদ হাসান আফরান।
টেলিভিশন সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান নবগঠিত কমিটির সদস্যরা।