রাজবাড়ী‌তে হত‌্যা মামলায় ১০ জ‌নের যাবজ্জীবন

রাজবাড়ীর পাংশায় পা‌রিবা‌রিক ক‌ল‌হের জে‌রে আব্দুল সাত্তার মৃধা না‌মে এক ব‌্যক্তি‌কে জবাই ক‌রে হত‌্যা মামলায় ১০ জ‌নের যাবজ্জীবন দি‌য়ে‌ছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেক আসা‌মি‌কে ২০ হাজার টাকা ক‌রে জ‌রিমানা ও অনাদা‌য়ে তিন মা‌সের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপু‌রে রাজবাড়ীর অতি‌রিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদাল‌তের বিচারক অশোক কুমার এ রায় দেন। রা‌য়ের সময় দুই আসা‌মি অনুপ‌স্থিত ছি‌লেন।

দ‌ণ্ডিত ব্যক্তিরা হ‌লেন–মিরাজ মৃধা (পলাতক), সাঈদ মৃধা, মণিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, দিলু মৃধা, তোফা‌জ্জেল ওর‌ফে তোফা, মাহাতাব শেখ, ঠান্ডা মৃধা (পলাতক)।

মামলার নথি থে‌কে জানা যায়, ২০১৮ সা‌লের ১৬ জুন পাংশা উপ‌জেলার মৌরাট ইউনিয়‌নের জা‌গিরমাল‌ঞ্চি‌ গ্রা‌মের বা‌সিন্দা আব্দুল সাত্তার মৃধাকে পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে ঈদের দিন সকা‌লে জবাই ক‌রে হত‌্যা ক‌রে তাঁর ভাই ও ভা‌তিজারা। পর‌দিন নিহ‌তের স্ত্রী বা‌দী হ‌য়ে পাংশা ম‌ডেল থানায় ১৭ জন‌কে আসা‌মি ক‌রে এক‌টি মামলা ক‌রেন। মামলার তদন্তকা‌রী কর্মকর্তা ১৫ জন আসা‌মির না‌মে আদাল‌তে চার্জশীর্ট দা‌খিল ক‌রে ।

আদালত সাক্ষ্যগ্রহণ শেষে ১০ আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেক আসা‌মি‌কে ২০ হাজার ক‌রে জ‌রিমানা ও অনাদা‌য়ে ৩ মা‌সের কারাদন্ডও দি‌য়ে‌ছে। তিন আসা‌মিকে খালাস প্রদান ক‌রে।