পল্টনে সমাবেশ করছে জামায়াতসহ ৮ দল

জুলাই সনদের আইনি বাস্তবায়ন, নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে সমাবেশ করছে জামায়াতসহ আট দল। আজ মঙ্গলবার পল্টন মোড়ে দুপুর ২টায় শুরু হয় এই কর্মসূচি, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে, সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। সমাবেশে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশসহ আট দল।

জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে দুপুর ২টায় শুরু করে বিকেল ৪টার মধ্যে গণসমাবেশ শেষ করার কথা জানিয়েছেন নেতারা। এরই ধারাবাহিকতায় দুপুর ১টার আগে নেতা-কর্মীদের রাস্তায় ভিড় না করার নির্দেশনাও দেওয়া হয়।

এদিকে সমাবেশ কেন্দ্র করে পল্টন মোড় এলাকায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপত্তার স্বার্থে কিছু সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বলেও জানিয়েছে পুলিশ।