গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২২ বছর। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। বুধবার সকালে উপজেলার গাড়ারণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেললাইনের ওপর রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাঁর পরনে লুঙ্গি ও জ্যাকেট ছিল। 

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বলেন, ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং রেললাইন ও আশপাশের মাটিতে রক্তের দাগ দেখা গেছে। নিহতের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।