ঢাকাসহ তিন জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকাসহ দেশের তিনঢাকা জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সকালে বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রস্তুতিমূলক মহড়া শেষে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৫-এর অধিনায়ক তৈমুর হাসান।

তৈমুর হাসান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা বলয় আরও জোরদারে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিজিবি-৫-এর অধিনায়ক বলেন, ‘বিজিবি সদস্যরা মাঠে নিয়মিত টহল দেবেন। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে র‍্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স এবং হেলিকপ্টার। আধুনিক প্রযুক্তির ব্যবহারে এবার থাকছে বিশেষ নজরদারি।’

এলাকাভিত্তিক দায়িত্ব বণ্টনে ঢাকা উত্তরে ১১ প্লাটুন, সাভার-ধামরাইয়ে ৬ প্লাটুন, ফরিদপুরে ১৩ এবং মানিকগঞ্জে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

বিজিবি আশা করছে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাধারণ ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।’

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।