সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

চারটি হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। রোববার হাইকোর্টের একটি বেঞ্চ তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেপ্তার হন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়।

দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে এ বি এম খায়রুল হক শপথ নেন ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর। পরের বছর, ২০১১ সালের ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসরে যান।