আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর চাকরি ফিরে পেলেন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. কোহিনূর মিয়া চাকরি ফিরে পেয়েছেন। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। কোহিনূরের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়ার তাকে চাকরিতে পুনরায় যোগদান করতে বলা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, কোহিনূরের বিরুদ্ধে দুটি বিভাগীয় মামলায় দায়ের করা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি এবং তিনি নির্দোষ বলে গণ্য হয়েছেন। তাই তার বিরুদ্ধে বরখাস্তকরণ গুরুদণ্ডাদেশ বাতিল করা হয়। 

একইসাথে তার বরখাস্তকালকে চাকরিকাল হিসাবে গণ্য করে বিধি মোতাবেক সকল প্রকার বকেয়া বেতন-ভাতাদি এবং অন্যান্য সুবিধাদি অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

২০১১ সালের ২২ ফেব্রুয়ারি কোহিনুর মিয়াকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল।