মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাঁকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন। ওসি জানান, এ বিষয়ে ভুক্তভোগীর পক্ষে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মৌখিকভাবেও কেউ জানায়নি।
ওসি বলেন, ‘আমরা অন্য একটি মাধ্যমে জানতে পেরেছি ওমর নামে এক ছেলেকে কে বা কারা কিল-ঘুষি মেরেছে। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’