দীর্ঘ ১২ বছর পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন এর নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমান। তাঁরা তিনজনই ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আজমিলা নাসরীন চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।
এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার। যুগ্ন-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, পিপিএম, এবং অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডল।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: ফজলুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসীনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মো: কাজী হুমায়ূন রশীদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু খায়ের।
এছাড়া অর্থ-সম্পাদক নির্বাচিত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: সাজ্জাদ হোসেন ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকিরুল হাসান।
৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ অফিসার্স মেস, ঢাকার ভিআইপি মিটিং রুমে ৩০তম বিসিএস (পুলিশ) অফিসারদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩০তম বিসিএস (পুলিশ) ব্যাচের পূর্বতন কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠন সংক্রান্ত আলোচনা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের বিষয়ে সবাই সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে ঐক্যমতের ভিত্তিতে উপর্যুক্ত কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।