টিকটক বানাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু 

গাজীপুরের ধীরাশ্রমে টিকটক বানাতে গিয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই যুবকের নিহত হয়েছেন। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি রেলওয়ে পুলিশ।

গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ধীরাশ্রমে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে বুধবার রাত সোয়া ৯টার দিকে দুই যুবক রেললাইনের ওপর টিকটক ভিডিও বানাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান।  

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী বলেন, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুইজন মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।