জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবকের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে র্যাব-৪। অভিযুক্তের পরিচয় শনাক্তে সকলের সহযোগিতা চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী হলে ফেরার সময় এক বহিরাগত যুবক তাকে ধর্ষণ করার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠে। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা দায়েরের পর থেকে থানা পুলিশ এবং র্যাব-৪ এর একাধিক টিম অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।