নিউমোনিয়ার উপসর্গ নিয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপতালে মেহমেদ নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসক, নার্সের অবহেলা ও ভুল চিকিৎসায় মারা গেছে শিশুটি।
শিশুর স্বজনরা জানান, তিনদিন আগে হাম ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হলেও গত ২ দিনের তুলনায় শুক্রবার কিছুটা সুস্থ ছিলো শিশুটি। এই মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এদিকে, অভিযোগ ভিত্তিহীন দাবি করে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আসিফ হান্নান বলেন, হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটির অবস্থা খারাপের দিকে যাওয়ায় বৃহস্পতিবার আইসিইউ’তে নেওয়া হয়। সর্বোচ্চ চিকিৎসা দিয়েও শিশুটিকে বাঁচানো যায়নি। তবে কেউ দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।