সৌদি আরবের সাথে মিল রেখে ঢাকার ধামরাইয়ের শরীফভাগ গ্রামের প্রায় ৪০ পরিবার পবিত্র ঈদুল আজহা পালন করছেন।
আজ বুধবার সকাল ৭টায় ধামরাই সদর ইউনিয়নের শরীফভাগ এলাকায় অর্ধশতাধিক মুসুল্লি একটি বাড়িতে ১২ তাকবিরের সাথে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।
পবিত্র ঈদুল আজহার নামাজে ইমামতি খুদবা পাঠ করেন মাওলানা আবদুল গফুর।
আয়োজক কমিটি জানায়, শরীফভাগ এলাকার মানুষ এর আগে ঢাকা পূর্বাচলে নামাজ আদায় করতে যেতেন। বর্তমানে পাঁচ বছর ধরে এলাকাতে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিকে নামাজ আদায় করতে কিছু বাঁধার সম্মুখীন হলেও এখন তা হয় না। দিন দিন এর সংখ্যা বাড়ছে বলেও জানায় তারা।