সময় টিভির পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ

অর্থ আত্মসাৎ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সময় টিভির পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গতকাল বুধবার আহমেদ জোবায়েরের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় আত্মসমর্পণ করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

এর আগে গত ১০ মে পরিচালক আহমেদ জোবায়েরসহ ৬ জনের নামে সমন জারি করেন আদালত। এতে ১৭ জুন নিজে অথবা উকিলের মাধ্যমে তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। 

আহমেদ জোবায়েরের পাশাপাশি আরও ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তাঁরা হলেন– শামীমা সুলতানা চৌধুরী, সারাফ নাওয়ার জয়ীতা, আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী। তবে তিন আসামি আহমেদ রাফিদ কাদের, শেখ মাহমুদ ইয়াসমিন ও সানি চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে। বাকি দুই আসামি পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।