সার্বভৌমত্ব রক্ষায় দেশের জনগণের ঐক্য ও শক্তিশালী প্রতিরক্ষা বাহিনীর বিকল্প নেই মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী। দেশের সব কিছুর ওপর অন্য দেশের আধিপত্য দেশ দখলের মতো বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার সকালে ভ্যাটেরানস ফোরামের উদ্যোগে স্বাধীনতা সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষা নিয়ে সেমিনারে দিলারা চৌধুরী এসব মন্তব্য করেন।
সাবেক সামরিক বাহিনী কর্মকর্তাদের এ সংগঠন দেশের বর্তমান সামরিক অবস্থার নানা দুর্বল দিক তুলে ধরে, শক্তিশালী করার পরামর্শ দেয়।
এসময়ে বক্তারা বলেন, ক্ষমতাকে ভালোবাসলে দেশ কখনো এগিয়ে যাবে না। দল–মত নির্বিশেষ দেশকে ভালোবাসলে এগিয়ে নেওয়া সম্ভব। দেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিগত সময়ে ভারত সরকারের হস্তক্ষেপ নিয়েও সমালোচনা করেন তারা।
এছাড়া সামরিক বাহিনীকে দেশের সার্বভৌমত্ত্বের প্রয়োজনে ব্যবহারের তাগিদ দিয়ে, নতুন করে সাজানোর পরামর্শও দেন আলোচকরা। এসময়ে দেশ ও জাতির আত্মসম্মান রক্ষায় সবার কাজ করার কথা বলেন তারা।