ফরিদপুরের ভাঙ্গা থেকে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার নাম-পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আতিয়ার দর্জি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গভীররাতে আজিমনগর এলাকায় র্যাব-১০-এর কোম্পানি কমান্ডা মেজর ফারহান মাহমুদ মোক্তাদার নেতৃত্বে অভিযান চায়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল ও ৫টি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পরিচয় নিশ্চিত না হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে সতর্ক করেছেন এই কোম্পানি কমান্ডার।