রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসায় হলের সিট দখল ও উসকানিমূলক কথাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশইসলামী ছাত্রশিবির। ছাত্র সংগঠন দুটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মঙ্গলবার বিকেলে আলিয়া মাদরাসায় ন্যাশনাল মেডিকেলের সামনে এ সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা হয়। পুলিশের উপস্থিতিতে ২য় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী ও কলেজের একজন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, আজ রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ানোর খবরের পরই ঢাকা আলিয়া মাদরাসায় সংগঠন দুটির নেতাকর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়।