নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নারায়ণগঞ্জের বন্দরের বালুরচর এলাকার আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

‘একসঙ্গে পথচলা, একসঙ্গে ভালো থাকা–এই প্রত্যয়কে সামনে রেখে এই আয়োজন করেন নারায়ণগঞ্জের টেলিভিশন সাংবাদিকেরা। 

২০২১ সালে যাত্রা শুরু করা সংগঠনটির বর্তমানে সদস্য সংখ্যা ৩৭ জন। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা, আড্ডা ও আনন্দের নানা আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।

নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, সিনিয়র ইকোনোমিক রিপোর্টার ফজলুল বারী, আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোট এর ব্যবস্থপনা পরিচালক মারুফ আহমেদ বাবু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানে আব্দুস সালাম বলেন, ‘টেলিভিশন সাংবাদিকদের সার্বক্ষণিক ব্যস্ততার মধ্যে বিনোদনের সুযোগ খুবই কম। আজকের এই আয়োজন আমাদের কিছুটা স্বস্তি দিয়েছে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও ঐক্য আরও দৃঢ় করবে।’

প্রধান অতিথি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ‘ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় না ছুটে সাংবাদিকদের সঠিক, নির্ভুল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনে আরও সতর্ক হতে হবে। একটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকতার পেশার মর্যাদা ও মান উন্নত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ যেন এই গুরুত্বপূর্ণ পেশাকে কলুষিত করতে না পারে, সে বিষয়ে সাংবাদিক সমাজকেই সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।’