বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের মানবতাবিরোধী অপরাধ মামলায় এবার বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে এই মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকেও গ্রেপ্তার দেখানো হয়।
রাষ্ট্রপক্ষের আবেদনে গত ৯ অগাস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল-১। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে রোববার সকালে ট্রাইব্যুনালে হাজির করে হাজতখানায় রাখা হয়।
দুপুরে ট্রাইব্যুনাল–২ এ উইং কমান্ডার সাইফুল ইসলামকে হাজির করা হলে প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠায়। আসামিপক্ষ সাইফুল ইসলামের জামিন প্রার্থনা করলেও ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তার বিরুদ্ধে ইলিয়াস আলী গুমের প্রাথমিক অভিযোগ থাকায় জামিন মঞ্জুর করেনি আদালত।
চিফ প্রসিকিউটর জানান, সম্প্রতি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের অন্য এক মামলায় সাক্ষ্য দেন তার সাবেক দেহরক্ষী। সাক্ষ্যে তিনি জানান, ২০১২ সালের ১৭ এপ্রিল বনানী থেকে বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার চালককে গুমের ঘটনায় তৎকালীন র্যাব কর্মকমর্তা জিয়াউল আহসান ও সাইফুল ইসলাম জড়িত। এছাড়া তদন্তেও এই দুজনের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে দাবি প্রসিকিউশনের।