ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত বাসের ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্ৰাম নামক স্থানে এ দুর্ঘটনা হয়। 

নিহত যুবক ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্ৰামের আদম মোল্লার ছেলে। আহতদের বাড়িও একই এলাকায়।

আহতরা হলো– সাব্বির সেক (১৮) ও তামিম হোসেন (২৮)। হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় জনতা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক মামুন জানান, নগরকান্দা থেকে তিনবন্ধু মোটরসাইকেল যোগে হাইওয়ে এক্সপ্রেসের ঢাকাগামী লেনে যাচ্ছিল। এসময় পেছন থেকে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।