ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্র এলাকায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে তার সঙ্গে থাকা আর দুজন।
শনিবার রাত ৮টার দিকে মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার অনেক পর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোলচত্বর ও নওপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের এক যুবক নিয়ত হন। তার সাথে আরও দুজন আহত হয়। মোটরসাইকেলটি নওপাড়া বাসস্ট্যান্ডে জব্দ করেছে পুলিশ। তবে দায়ী গাড়িটি পালিয়ে গেছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ–পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করেছি। ভাঙ্গা হাসপাতাল থেকে একজনের লাশ উদ্ধার করেছি। আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম–ঠিকানা বা পরিচয় জানা যায়নি।’