রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমান কর্তৃপক্ষের কাস্টমস বিভাগ। এ ঘটনায় বিমানের ১ কর্মীকে আটক করা হয়েছে।
শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি- ওয়ান ফোর এইট ফ্লাইটে দায়িত্ব পালনরত একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে এসব স্বর্ণ আটক করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের বার ছিল ১২০টি, যার আনুমানিক বাজার মূল্য ২৮ কোটি ৫৭ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে।