যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
এসআরবি জানায়, ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার হওয়াদের পরিচয় এখনো জানায়নি সংস্থাটি।
এর আগে, গত শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের ওই নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এরপর রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা।
পরে পরীক্ষা স্থগিত করে শুক্রবার নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করে যুব উন্নয়ন অধিদপ্তর। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।