ধানমন্ডিতে বাসায় অগ্নিকাণ্ড

রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ওই আগুনের সূত্রপাত। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে ১৪ তলা ভবনটির দ্বিতীয় তলায় একটি বাসায় আগুন লাগে। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ৩টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

ফায়ার সার্ভিস আরও জানায়, আগুন নিয়ন্ত্রণে আসে বিকেল ৪টা ১৮ মিনিটে। পলাশী ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট পাঠানো হয়েছিল। তবে প্রয়োজন না হওয়ায় ফেরত পাঠানো হয়েছে।