ধানমন্ডির বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ওই ভবনে আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

ফায়ার সার্ভিসের ঢাকা উত্তর, জোন- ২ এর উপসহাকাররী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, ১০ নম্বরের ব্লকের ১৪ তলা একটি আবাসিক ভবনের দ্বিতীয় আগুন লাগার খবর পান তারা। ভবনটির দ্বিতীয় তলায় বৈদ্যুতিক মিস্ত্রিরা কাজ করছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এছাড়া ওই ফ্লোরে রুম ডেকোরেশনের কাজ চলায় কার্ডবোর্ড জাতীয় দাহ্য সরঞ্জাম থাকায় আগুন মুহুর্তেই বড় আকার ধারন করে ফেলে। তবে অন্য কোনো তলায় ছড়াতে পারেনি। 

১৪ তলা ভবনটির পুরোটাই আবাসিক হিসেবে ব্যবহৃত হতো। আগুনের খববের আতংকিত হয়ে ভবনের বাসিন্দাদের অনেকেই ছাদে আশ্রয় নেয়।

‎ফায়ার সার্ভিস জানায়, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।