রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বাস ও লেগুনার মুখোমুখী সংঘর্ষে নিহত হন চারজন। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি।
ফায়ার সার্ভস আরও জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করে। এ দুর্ঘটনায় কারও আহত হওয়ার তথ্য প্রাথমিকভাবে জানা যায়নি।