জঙ্গি সন্দেহে ইংলিশ মিডিয়াম স্কুলের ২ শিক্ষকসহ ৭ জন আটক

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীতে ইংলিশ মিডিয়াম স্কুলের দুই শিক্ষক ও তাদের পাঁচ সঙ্গীকে আটক করেছে র‍্যাব। তারা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে জানানো হয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান।

তিনি বলেন, ভোরে রাজধানীর মুগদা, বাড্ডা, যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।

আটক ৭ জনের মধ্যে মুহিবুর রহমান ও এরশাদুল হক ঢাকার ব্লুম ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। মুহিব আনসার আল ইসলামের সমন্বয়ক এবং এরশাদ আঞ্চলিক সংগঠক বলে দাবি র‍্যাবের।
/এন-এইচ/