নতুন মজুরি ঘোষণার দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন

পোশাক খাতের কর্মীদের জন্য নতুন মজুরি ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে জানানো হয়, জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় শ্রমিকদের মজুরি বাড়ানো জরুরি। এ অবস্থায় মজুরি বাড়ানো না হলে গার্মেন্টস খাতে অসন্তোষ সৃষ্টি হতে পারে। তাই অনতিবিলম্বে এ জন্য কর্তৃপক্ষকে উদ্যোগ গ্রহন করার দাবি জানায় গার্মেন্টস শ্রমিকরা।

এছাড়া হঠাৎ করে যেন কোনো কারখানা বন্ধ না হয়ে যায় সেজন্য কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর আহ্বান জানান বক্তারা। আশুলিয়ায় বন্ধ হয়ে যাওয়া বাঁধন কারখানার শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানায়।

/এমবি/