হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে স্মরণ করছে ভক্ত-পাঠকরা

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। নানা কর্মসূচিতে দিনটি পালন করছে হুমায়ূন পরিবার। ভক্ত-পাঠকরাও স্মরণ করছেন প্রিয় লেখককে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগ এলাকায় হলুদ পাঞ্জাবি ও নীল শাড়ি পড়ে জড়ো হন, হিমু পরিবহন ও হিমু পরিবার নামের দুই ভক্ত-গোষ্ঠীর লোকজন। হুমায়ূন আহমেদের আলোচিত চরিত্র হিমু ও রূপার সাজে সেজেছেন তাদের অনেকে। শাহবাগ থেকে গাজীপুরে নুহাশপল্লীর উদ্দেশে রওনা হন তারা।

নন্দিত কথাসাহিত্যিকের মৃত্যুবার্ষিকীতে বৃক্ষ রোপন, রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে, লেখকের পরিবার। এছাড়া দেশের ৪০টি জেলায় নানা কর্মসূচিতে প্রিয় লেখককে স্মরণ করছে হিমু পরিবহনের সদস্যরা।


/এ এইচ/