নিরাপদ সড়কের দাবিতে ঢাকাজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে মিরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এসময় একদল যুবককেও লাঠি হাতে সড়কে দেখা গেছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মিরপুর-১৩ ও ১৪ নম্বরের মধ্যে বিআরটিএ থেকে কাফরুল থানা হয়ে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের গেইট পর্যন্ত সড়কে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীদের মানবন্ধন চলছিল। পুলিশ তাদের সরাতে গেলে শিক্ষার্থীরা ইট পাটকেল ছুড়তে শুরু করে। পুলিশ বাধা দিলে, বেশ কিছু সময় বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
/এ এইচ/