আগামী বছরের ৫ থেকে ৯ মার্চ ঢাকায় হবে ১১তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলা ও সেমিনার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভায় একথা জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান, পোল্ট্রি খাতকে কীভাবে আরও এগিয়ে নেয়া যায় সে লক্ষ্য নিয়ে এই আন্তর্জাতিক মেলার আয়োজন হবে। এতে দেশীয় উদ্যোক্তারা এ খাত সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন। ধারণা পাবেন আধুনিক প্রযুক্তি সম্পর্কে। মেলায় নিরাপদ পোল্ট্রি উৎপাদনে বেশি জোর দেয়া হবে বলেও জানানো হয়।
পাশাপাশি এখাত নিয়ে বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণাও আলোচনা করা হবে বলেও জানায় আয়োজকরা।
/এইচ.এ/