রাজধানীতে নিখোঁজ চার শিক্ষার্থীর সন্ধান দাবি করেছে তাদের স্বজনরা। রাজধানীর ফার্মগেটে বাস থেকে সাদা পোশাকের পুলিশ গত ২৯ ডিসেম্বর তাঁদের গ্রেপ্তার করে বলে অভিযোগ পরিবারের।
মঙ্গলবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলন থেকে ওই শিক্ষার্থীদের সন্ধান দাবি করেন তারা।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, এশিয়ান ইউনিভার্সিটির বাংলা বিভাগের ৩য় বর্ষের ছাত্র আবু খালেদ মোহাম্মদ জাবেদ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্র বোরহান উদ্দিন, মানারাত ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ছাত্র রেজাউল খালেক, ঢাকা ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্র সৈয়দ মমিনুল হাসান।
পরিবারের দাবি, কেনাকাটা শেষ করে বাসায় ফেরার পথে তাদের আটক করা হয়। থানায় জিডি নেয়া হচ্ছে না বলেও অভিযোগ তাদের।
/এমবি/