বাণিজ্য মেলার শেষ দিকে এসে জমে উঠেছে গৃহস্থালি পণ্যের স্টল ও প্যাভিলিয়ন। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম। ক্রেতাদের আকর্ষণে দেয়া হচ্ছে বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড়। আশানুরূপ দামে কাঙ্ক্ষিত পণ্য কিনতে পেরে খুশি ক্রেতা-দর্শনার্থীরা।
দোকানজুড়ে টুংটাং শব্দ। কেউ দেখছেন হাড়িপাতিল, কেউ কিনছেন থালাবাটি, প্রেসার কুকার। মাইক্রোওয়েভ, ব্লেন্ডারের চাহিদাও কম নয়।
এসব পণ্যের বেশিরভাগ ক্রেতাই নারী। বিভিন্ন মার্কেট আর দোকানের নামিদামি ব্র্যান্ডের পণ্য এক জায়গায় পাওয়ার জন্য বাণিজ্য মেলায় আসার বড় উদ্দেশ্য জানালেন তারা। পাশাপাশি ছাড় ও বিভিন্ন অফার থাকছে বাড়তি পাওনা হিসেবে।
মেলার শেষ দিকে এসে বিক্রেতারাও চাচ্ছেন বিক্রি বাড়াতে। মেলার সময় আরেকটু বাড়লে ভালো হতো- এমন আক্ষেপও রয়েছে অনেকের।
বিক্রেতাদের আবেদনের পর মেলার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। সে অনুযায়ী ৯ ফেব্রুয়ারি শনিবার শেষ হবে এবারের মেলা।
/এম-আই/