নিউমার্কেটে বিশ্বাস বিল্ডার্স ভবনে আগুন, পুড়েছে তিনটি দোকান

রাজধানীর নিউমার্কেট এলাকার বিশ্বাস বিল্ডার্সের ২২ তলা ভবনের তৃতীয় তলায় আগুনে পুড়ে গেছে তিনটি দোকান। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

তাদের ধারণা, সর্টসার্কিটের কারণেই এ আগুন লেগেছে। তবে এতে ভবনের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ভবন মালিক।

/এম-আই/